দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২০, ১২:৩০আপডেট : ১৩ মে ২০২০, ১২:৩২

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত সিরাজগঞ্জে সলঙ্গায় দুইটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ওরফে আনিছ (২০) কুষ্টিয়া জেলা সদরের সাজানগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কে ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাকের সঙ্গে ও কুষ্টিয়া থেকে বগুড়াগামী ধানের কুড়াবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুড়া পরিবহনকারী ট্রাকের হেলপার নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী