জয়পুরহাটে শপিং মল ও বিপণি বিতান বন্ধ ঘোষণা জেলা প্রশাসনের

জয়পুরহাট প্রতিনিধি
১৪ মে ২০২০, ১৭:১১আপডেট : ১৪ মে ২০২০, ১৭:১৩

জয়পুরহাট

জয়পুরহাটে স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার (১৫ মে) থেকে জেলার সব শপিং মল, মার্কেট ও বিপণি বিতান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম  দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার সালাম কবির, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনুসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, জেলায় লকডাউনের মধ্যেও মানবিক বিবেচনায় সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে আধাবেলা শপিং মল ও বিপণি বিতানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা না করে ক্রেতা-বিক্রেতা বেচাকেনা করছেন যে যার ইচ্ছেমতো। এতে জেলায় করোনা ঝুঁকি বাড়ছে।এ অবস্থায় ব্যবসায়ী নেতাদের সম্মতিতে শুক্রবার থেকে জেলার সব শপিং মল,মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।

সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের