রাজশাহীতে ফের মার্কেট বন্ধ, নগরীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০২০, ১১:১৬আপডেট : ১৯ মে ২০২০, ১১:১৬

মার্কেটে ভিড়



সরকারি নির্দেশনা না মানায় রাজশাহী নগরী ও প্রত্যেক উপজেলায় মঙ্গলবার (১৯ মে) থেকে মার্কেট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। তবে খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্যেল দোকান এর আওতামুক্ত থাকবে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহী থেকে বাইরে যাওয়া ও প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।

মার্কেটে ভিড়

রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরীফুল হক জানান, সোমবার (১৮ মে) দুপুরে জেলা কোর কমিটির সভায় মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধের এই সিদ্ধান্ত হয়েছে।

ডিসির ফেসবুক স্ট্যাটাস



জেলা প্রশাসক হামিদুল হক জানান, জনস্বার্থে রাজশাহী মহানগরী এবং জেলার সব উপজেলার খাবার ও কাঁচাবাজার ছাড়া বাকি সব মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোরভাবে দায়িত্ব পালন করবে পুলিশ এবং প্রশাসন।

মার্কেট খোলা থাকায় রাস্তায় যানজট


এর আগে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় সভা করে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী। তারা মহানগরীর সব মার্কেট বন্ধ রাখার পক্ষে ছিলেন। তারপরও নগরীর মার্কেটগুলো নানা কৌশলে খোলা হচ্ছিল।

মার্কেটে ভিড়

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীর থেকে বাইরে যাওয়ার এবং প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ। একইসঙ্গে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসা নিষিদ্ধ করা হয়েছে। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি