ঝড়ে পড়া পাখিগুলোকে নিয়ে গেলো স্থানীয়রা

নাটোর প্রতিনিধি
২২ মে ২০২০, ০৯:৩০আপডেট : ২২ মে ২০২০, ০৯:৪১

ঝড়ে পড়া পাখিগুলোকে নিয়ে গেলো স্থানীয়রা ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে গাছ থেকে পড়ে যায় ৬০টি এশিয়ান শামুক খোল পাখি। পাখিগুলো উড়তে না পেরে মাটিতে বসে থাকলে কয়েকটি অতিথি পাখি ধরে নিয়ে যায় স্থানীয়রা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় ওয়ার্ড মেম্বর আফজাল হোসেন সাবু বিষয়টি নিশ্চিত করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার জানান, বিষয়টি জানার পর ওই এলাকায় লোক পাঠানো হয়েছে। বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে।

স্থানীয় অধিবাসী উজ্জল জানান, বাজিতপুর গ্রামের কয়েকটি গাছ ও বাঁশঝাঁড়ে দীর্ঘদিন ধরে শতাধিক বিদেশি পাখি থাকতো। আম্পানের কারণে রাতব্যাপী ঝড়ে পাখিগুলো গাছ থেকে জমিতে পড়ে যায়। এরমধ্যে অনেক পাখি সকালে উড়ে বাঁচতে পারলেও স্থানীয় লোকজন পাঁচ থেকে ছয়টি পাখি ধরে বাড়িতে নিয়ে যায়।

নলডাঙ্গা উপজেলার পাখি গ্রামখ্যাত শমসখলসি গ্রামের পাখিপ্রেমী জুয়েল রানা জানান, ঝড়ে গ্রামের শতাধিক পাখি পড়ে গেলে পাঁচটি পাখি স্থানীয়রা ধরে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পাখিগুলোকে উদ্ধার করে অবমুক্ত করেছি। 

/এনএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান