উপসর্গ নিয়ে মারা যাওয়া সাবেক এমপি করোনা আক্রান্ত ছিলেন

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০২০, ১৮:৪০আপডেট : ২২ মে ২০২০, ১৮:৫৪

কামরুন্নাহার পুতুল করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বগুড়ার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) করোনা আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগের দিন তার এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (২২ মে) দুপুরে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এমপি পুতুল এবং তার পরিবারের পাঁচ সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান। তারা জানান, বগুড়ায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। পুতুলের পরিবারের সদ্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে এবং বাড়ি লকডাউন করা হবে।  

স্থানীরা জানান, শুক্রবার বিকালে কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়ার সদস্যরা জানাজা শেষে শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তার মরদেহ দাফন করেছেন। এ সময় তার পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না।

কামরুন্নাহার পুতুলের লাশ দাফন করা হচ্ছে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু এবং পুতুলের পরিবারের সদস্যরা জানান, পুতুল কয়েকদিন আগে ঢাকায় তার অসুস্থ ছেলেকে দেখতে গিয়েছিলেন। ফিরে আসার পর অসুস্থ বোধ করেন। কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও খাবারে অরুচি-জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। করোনাভাইরাস উপসর্গ হিসেবে ২০ মে বুধবার তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি শহরের কালীতলার বাসায় অসুস্থ হয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়ার অর্গানাইজার মিজানুর রহমান জানান, সাবেক এমপি কামরুন্নাহার পুতুল করোনাভাইরাসে মারা গেছেন। আইইডিসিআরের নির্দেশ মোতাবেক বিকালে শহরের কালীতলা এলাকায় সীমিত কয়েকজন মুসল্লি নিয়ে জানাজা করা হয়। জানাজায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বশীলরা অংশ নেন। বেলা ৩টার পর কোয়ান্টাম ফাউন্ডেশনের ৯ স্বেচ্ছাসেবক শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তার মরদেহ দাফন করেন।

আওয়ামী লীগের রাজনীতিতে যোগদানের আগে কামরুন্নাহার পুতুল রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী