চাঁপাইনবাবগঞ্জে এক রশিতে দম্পতির আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২০, ২১:৩৭আপডেট : ২৪ মে ২০২০, ২১:৪০

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে একই রশিতে ঝুলে এক দম্পতি আত্মহত্যা করেছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর পোড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইসলামুপর ইউনিয়ন চেয়ারম্যান আকতারুল ইসলাম টিপু ও সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত দুজন হলেন লক্ষীনারায়নপুর পোড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন ও তার স্ত্রী তাজরিন।
পরিবারের বরাত দিয়ে ওসি জিয়াউর রহমান জানান, ‘বিকাল থেকেই স্বামী-স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করছিলেন। সন্ধ্যা পর্যন্ত তারা ঘর থেকে বের না হলে; বাড়ির অন্য সদস্যরা তাদের ডাকাডাকি করে। এক পর্যায়ে ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতর প্রবেশ করেন তারা। ভেতরে ঢুকে এক রশিতে স্বামী-স্ত্রী’র ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে রাত প্রায় ৮ দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ দুটো ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ওসি জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ-বিবাদের কারণেই হয়তো তারা আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তিনি আরও জানান, ৫ মাস আগে বিয়ে হয় ওই দম্পতির।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের