উঠানে কাজ ও আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো দু’জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৯:১৮আপডেট : ২৭ মে ২০২০, ০৯:১৮

বজ্রপাত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দু’জন মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) বিকাল ৬টার দিকে বাড়ির উঠোনে কাজ করার সময় এবং ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রঘাতে ওই দু’জনের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি জিয়াউর রহমান ও  শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ এ তথ্য জানিয়েছেন। 

মারা যাওয়া দু’জন হলেন, শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারকৃষ্ণ গোবিন্দপুর গ্রামের রুমালী বেগম (৩২) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরা পাগলা সাদেকুল ইসলাম (৬৭)। 

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, বিকালে বাড়ির উঠোনে কাজ করছিলেন রুমালী বেগম। এসময় ঝড়-বৃষ্টির বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় নিজ বাড়ির পেছনের একটি আম বাগানে আম কুড়ানোর সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান সাদেকুল ইসলাম। 
উভয় উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও মৌদুদ আলম খা জানান, মৃতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ