করোনার উপসর্গে মৃত্যু, গ্রামে জায়গা না পেয়ে নদী তীরে সমাহিত

নওগাঁ প্রতিনিধি
০৩ জুন ২০২০, ১২:০৪আপডেট : ০৩ জুন ২০২০, ১২:১২

নদী তীরে দাফন করা হচ্ছে নওগাঁর বদলগাছীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নাসিমা বেগম (২৫) নামে এক গার্মেন্ট শ্রমিকের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। গ্রামবাসীর বাধার মুখে পুলিশ সোমবার (১ জুন) উপজেলার তাজপুর গ্রামের ছোট যমুনা নদীর তীরে তার কাফন করে। নাসিমা বেগমের তাজপুর গ্রামের মাসুদ আলীর মেয়ে।

জানা গেছে, নাসিমা ঢাকায় পোশাক কারখানার কাজ করতো। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসে। এরপর জ্বর ও সর্দি নিয়ে ২৩ মে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে রবিবার (৩১ মে) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি মারা যান।

নাসিমার মৃত্যুর খবর ছড়িয়ে তার মরদেহ গ্রামে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় লাশ গ্রামের প্রবেশ করলেও কবর দেওয়ার জায়গা দেয়নি।

এসআই আরিফুল ইসলাম বলেন,  ‘প্রথমে গ্রামবাসীরা বাধা দিয়েছিল। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। গ্রামে কোনও কবরস্থান নেই। মেয়েটির বাবার ভিটা ছাড়া কোনও জমি নাই। এছাড়া নিহতের মামার জায়গা থাকলেও তারা দেননি। বিকল্প জায়গা হিসেবে অবশেষে লাশটি নদীর তীরে কবর দেওয়া হয়।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান