শ্বাসকষ্টে ফুটপাতেই মৃত্যু, করোনা আক্রান্ত সন্দেহে কাছে যায়নি কেউ

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০২০, ২২:১৭আপডেট : ০৭ জুন ২০২০, ২২:২১

শ্বাসকষ্টে ফুটপাতেই মৃত্যু, করোনা আক্রান্ত সন্দেহে কাছে যায়নি কেউ বগুড়া শহরের থানা মোড় এলাকার ফুটপাতে মোহাম্মদ সালামত (৫০) নামে এক ভ্যানচালক মারা গেছেন। শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তি রাতভর ফুটপাতে পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে  পথচারীদের কেউ এগিয়ে আসেননি। রবিবার (৭ জুন) সকালে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, এসআই খোরশেদ আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সালামত বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ার বাসিন্দা। তিনি রিকশা-ভ্যান চালানের পাশাপাশি শহরের একটি আড়তে কাজ করতেন।
তার ছেলে শহিদুল ইসলাম জানিয়েছেন, তার বাবা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাতে অসুস্থতা বেড়ে গেলে বাড়িতে জানিয়েছিলেন। কিন্তু রাত গভীর হওয়ায় কেউ আসতে পারেননি। রাতে তিনি থানা মোড় এলাকায় কাঁঠালতলার কাছে ফুটপাতে পড়েছিলেন। তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করলেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ এগিয়ে আসেননি। রবিবার ভোরের দিকে তিনি মারা যান। সকাল ৮টা পর্যন্ত লাশ ফুটপাতে পড়েছিল। পথচারীদের কেউ কাছে যাওয়ার সাহস পাননি।

পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। পুলিশের ধারণা, তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী