গ্রাহক হয়রানি এবং আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনায় নেসকোর সিরাজগঞ্জ শাখার সেই অ্যাসিট্যান্ট-কাম-সুপারভাইজার শফিকুজ্জামান নোমানকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাকিউল ইসলামের নির্দেশে তাকে প্রত্যাহার করে রাজশাহী শাখায় পাঠানো হয়।
এর আগে বুধবার (১০ জুন) সন্ধ্যায় শাস্তি-স্বরুপ এই কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালকের দফতর থেকে বদলির নির্দেশ আসে।
নেসকোর সিরাজগঞ্জের নির্বাহী ও আবাসিক প্রকৌশলী গোবিন্দ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে নোমানকে আপাতত বদলি করা হয়েছে। ফৌজদারি মামলায় সে শাস্তিপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া
হবে।’
এদিকে, গ্রাহক হয়রানি ও শহর আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলাকে মরধরের ঘটনায় নোমান ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার এড়াতে গত মঙ্গলবার থেকে কর্মস্থলে অনুপস্থিত নোমান।
আরও পড়ুন...








