৫০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ১১:০৮আপডেট : ০৪ জুলাই ২০২০, ১১:০৮

৫০ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীরা

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদিঘীর মোড় থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর আভিযানিক দল। এ পরিমাণ গাঁজা মিনিট্রাকে বিশেষ কায়দায় রাখা ছিল। শনিবার (৪ জুলাই) ভোর রাতে সাইফুল ইসলাম ও শিপন মিয়াকে গাঁজাসহ আটক করা হয়। 

র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মিনিট্রাকে টাঙ্গাইল থেকে তারা গাঁজা নিয়ে জয়পুরহাটে আসছিল এমন সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল শনিবার ভোর রাতে তাদের আটক করে। পরে মিনি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম