ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ১৩:২০আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৩:২০

বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ঘাস কাটার সময় জাহাঙ্গীর নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান একথা জানিয়েছেন।

জাহাঙ্গীরের (৪৫) বাড়ি তেলকূপি লম্বাপাড়া এলাকায়। 
স্থানীয় শাহাবাজপুর ইউপি’র ৭ নম্বর ওর্য়াড সদস্য মোফাজ্জল হোসেন ও  তার পরিবার  সূত্রে  জানা গেছে, শনিবার সকালে তেলকূপি সীমান্তের বাংলাদেশ অংশে ঘাস কাটতে যায় জাহাঙ্গীর। ৯টার দিকে ভারতের গোপাল নগর বিএসএফের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জাহাঙ্গীর। পরে পরিবার ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’
লে. কর্নেল মাহমুদুল হাসান জানান,  বিষয়টি তারা জেনেছেন। এ বিষয়ে বিএসএফকে জানালে তারা গুলি করে হত্যার বিষয়টি অস্বীকার করেছে। তবে এ বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে বিজিবি কোম্পানি কমান্ডারকে পাঠানো হয়েছে। খোঁজ খবর শেষে নিশ্চিত হয়ে বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম