চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২২:২৩আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২৪

করোনাভাইরাস চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এনামুল হক নামে (৮০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ও করোনা আইসোলেশন ওয়ার্ডের প্রধান সমন্বয়ক ডা. নাহিদ ইসলাম মুন।
এনামুল হকের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ পাড়া গ্রামে।
ডা. নাহিদ ইসলাম মুন জানান, তিনদিন আগে হাসপাতালে সিওপিজি রোগী হিসেবে এনামুল হককে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তার জ্বর ও হালকা শ্বাসকষ্ট ছিল। করোনা সন্দেহ হলে গতকাল দুপুরে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে তার মুত্যু হয়।’তিনি আরও জানান, মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এদিন নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৫ জন। সুস্থ হয়েছেন ৯৩ জন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী