রাজশাহীতে তিন কেজি হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৩

রাজশাহী প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ০৮:১২আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৮:১২

হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৩ রাজশাহীতে তিন কেজি ১০০ গ্রাম হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে এক কেজি ৪০০ গ্রাম হেরোইন এবং এক কেজি ৭০০ গ্রাম গাঁজা রয়েছে। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যদের আলাদা তিনটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার হয়।

গ্রেফতার তিন জন হলো—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুণ্টিঘর এলাকার আবদুস সাত্তার (৪০), পুঠিয়ার জামিরা বেলপুকুর এলাকার মিজানুর রহমান (৩৫) এবং নগরীর মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকার আকবর আলী (৪২)।

র‌্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আকবর আলীকে আটক করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় গোদাগাড়ীর ফরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ আবদুস সাত্তারকে আটক করা হয়।

এছাড়া অপর একটি অভিযানে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমানকে আটক করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার জয়পুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, মাদকদ্রব্যসহ এই তিন জনকে আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি