চলনবিলবাসীর কল্যাণে আমৃত্যু নিয়োজিত থাকবো: পলক

নাটোর প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ২১:১৩আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:১৩

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জুনাইদ আহমেদ পলক সবসময় চলনবিলবাসীর পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারির সামনে আমরা। করোনাভাইরাস ছাড়াও আমাদের ঘূর্ণিঝড় ও বন্যার মতো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর আগেও সব দুর্যোগে চলনবিলবাসীর পাশে থেকেছি। চলনবিলবাসীর কল্যাণে আমৃত্যু নিয়োজিত থাকবো।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বন্যাদুর্গতদের ত্রাণ দিচ্ছেন জুনাইদ আহমেদ পলক বন্যায় দিশেহারা না হওয়ার অনুরোধ জানিয়ে পলক বলেন, ‘৬৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষক ও কৃষি উন্নয়নে সরকার চলনবিল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে চলনবিলে আমূল পরিবর্তন ঘটবে। তখন আর এ ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকবে না।’

বন্যার এই দুর্যোগে দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা না করার জন্য তিনি এ সময় সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে বন্যা দুর্গতদের জন্য ভাগনাগকান্দী ও চকপুর আশ্রয়ণ খুলে দেওয়া হয়েছে।  ৫টি ইউনিয়ন এবং পৌর এলাকার কিছু মহল্লা প্লাবিত হয়েছে। সিংড়ায় প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও  গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুতই এসব মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

 পরে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। তিনি শাহাবাজপুর ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের