রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১৮:৪৮আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৯:০৯

নিহত স্কুলছাত্র মুক্তার হোসেন রাজশাহী মোহনপুর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম মুক্তার হোসেন (১৬)। সে উপজেলার চাঁদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং বসন্তকেদার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতের একসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় মুক্তার। বাড়ির অদূরেই বাঁশবাগানের মধ্যে তাকে কুপিয়ে হত্যার পর মৃতদেহ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছ। মাথায় রয়েছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। হত্যার কারণ উদঘাটনসহ হত্যাকারীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি মোস্তাক আহম্মেদ আরও জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত মোক্তারের বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে