এমপি ইসরাফিল আলম আর নেই

নওগাঁ প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ০৮:৪৯আপডেট : ২৭ জুলাই ২০২০, ১০:১৭

ইসরাফিল আলম

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। 

এমপির ভাগ্নে মনোয়ার হোসেন জানিয়েছেন, আজ লাশ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, নওগাঁ-৬ আসনের এমিপি চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা গেছেন।

ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন।

প্রসঙ্গত, ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় ৬-১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই রাত ১১টায় তাকে ভেল্টিনেশনে নেওয়া হয়।

রাজনৈতিক জীবন

ইসরাফিল আলম শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। তিনি অবিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর টানা তিনবার নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য।

এছাড়া তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

/এএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
চাঁদা না দিলেই হামলা-গুলি-হত্যা, নিরাপত্তা কোথায়?
চাঁদা না দিলেই হামলা-গুলি-হত্যা, নিরাপত্তা কোথায়?
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’