গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে মজুত করতো তারা, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৯:০৯

রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাড়ির যন্ত্রাংশ ‘চোর চক্রের’ চার সদস্যকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গুলশান থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানান। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জসিম (৪০), মো. হারুন (৫০), আলামুন হুদা ওরফে মোল্লা (৬২) ও সুলতান (৪২)।

আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে গুলশান থানার একটি মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উত্তর মুগদায় চোরাই গাড়ির যন্ত্রাংশ মজুত রাখার একটি গোপন গোডাউনের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের গাড়ির লুকিং গ্লাস, লুকিং গ্লাসের কভার ও বডি, গাড়ির লোগো, নোয়া গাড়ির হেডলাইট ও ব্যাকলাইটের কভার এবং বিভিন্ন গাড়ির দরজার বিটসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গুলশান, বনানী, ৩০০ ফিট, উত্তরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল। বিশেষ করে দেশে সহজলভ্য নয়, এমন গাড়ির যন্ত্রাংশ চুরি করে বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্যে গোপন গোডাউনে মজুত করতো।গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে গুলশান থানা পুলিশের অভিযান চলছে।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ৬ জনে এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
মোটরসাইকেলে ৬ জনে এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি