চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ০৯:৩৩ আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৯:৩৩

বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার।  

সুমনের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মোড়লপাড়া গ্রামে।

মনাকষা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খুররুম জানান, রবিবার সন্ধ্যায় শিংনগর সীমান্তের ১৭৯ আন্তর্জাতিক সীমানা পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায় সুমনসহ আরও কয়েকজন। এ সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পথিমধ্যে তারাপুর মোন্নাপাড়া হারুনের বাগানে সে মারা যায়।
এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভি করেননি।   

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪ আসামি রিমান্ডে
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!