মহাদেবপুরে চাষ হচ্ছে মিষ্টি আঙুর

নওগাঁ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ১৪:২৯আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৪:৪২

আঙুর ধরেছে


বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙুর। দেখলেই চোখ জুড়িয়ে যাবে। এ দৃশ্য চোখে পড়বে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকায়। মিষ্টি আঙুর চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা ও আইনজীবী সামিউন নবী সামিম। তিনি উপজেলায় প্রথম মাচা পদ্ধতিতে আঙুর চাষ করে সফল হয়েছেন।

সামিউন নবী সামিম বলেন, ২০১৯ সালে রাজশাহী থেকে দুটি লাল ও দুটি কালো আঙুরের চারা (কাটিং) নিয়ে আসেন। সেই চারা রোপণ করি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আঙিনায়। গত বছরের শেষের দিকে গাছে প্রথম ফল আসে। এ বছর গাছে পরিপূর্ণ ফল আসে। আর আঙুর মিষ্টি হওয়ায় তৃপ্তি লাগছে। আঙুর পাকা শুরু করলে এলাকায় হইচই পড়ে যায়। কারণ মিষ্টি আঙুর চাষ এর আগে এখানে হয়নি।
আঙুর গাছ দেখতে আসা দর্শনার্থী সুলতান হোসেন বলেন, ‘সামিমের এই আঙুর চাষ দেখে আমি নিজেও চাষ করার সিন্ধান্ত নিয়েছি। তার কাছ থেকে চারা নিয়ে চাষ করবো ভাবছি।’

আঙুর ধরেছে

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, সামিউন নবীর আঙুর বাগান পরিদর্শন করেছি। আঙুর চাষ করে তিনি ভালো ফলনও পেয়েছেন। মূলত শখের বসেই মহাদেবপুরে আঙুর চাষ হচ্ছে। যা অনেকটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে যে আঙুরের জাতটি ভালো হয়ে থাকে তাতে বিঁচি থাকে। তবে মাটিভেদে এর স্বাদ কোনও এলাকায় মিষ্টি আবার কোনও এলাকায় টক হয়ে থাকে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান