বঙ্গবন্ধু ছিলেন বিশ্ববন্ধু: অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন

বগুড়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ২০:২০আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২০:২১






সেমিনারে মূখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধ পাঠ করছেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস'এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন; তিনি ছিলেন বিশ্ববন্ধু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বগুড়া শহরতলির নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে টিএমএসএস আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম : বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক সেমিনারে মূখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধে তিনি এ কথা বলেন।


ড. আনোয়ার বলেন, ১৯৭৩-এ ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ সম্মেলনে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক’ দেওয়া হয়। ওই অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব রমেশ চন্দ্র বলেছিলেন, ‘শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।’ বিশ্ববন্ধু অভিধাটির চয়ন সে-ই প্রথম হলো। তিনি বলেন, ২০১৯-এর ১৫ আগস্ট জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ মিশন আয়োজিত আলোচনা সভায় সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী তার ‘বঙ্গবন্ধু ও বহুত্ববাদ’ শীর্ষক প্রবন্ধে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলেন, যার সঙ্গে সহমত পোষণ করেন উপস্থিত অন্য দেশের কূটনৈতিক প্রতিনিধিগণ।

তিনি জোর দাবি জানিয়ে বলেন, বিশ্বসভায় অভিধাটি স্বীকৃত হয়েছে; অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, যা বর্তমান সরকারের মেয়াদকালেই কাঙ্খিত। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।’ সুতরাং বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলতে দ্বিধা কোথায়?
সেমিনারে ভার্চুয়াল জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল খালেক। তিনি মূল প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। আলোকপাত করেন বঙ্গবন্ধুর জীবন নিয়ে কিছু নতুন বিষয়ের ওপর।

টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উক্ত সেমিনারে অনলাইনে আরও বক্তব্য রাখেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের এ্যামেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন। অন্যদের বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের পত্নী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শওকত আরা হোসেন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস-উল-আলম জয়, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার আব্দুল হক প্রমুখ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী