তিন মুক্তিযোদ্ধার নামে তিনটি সড়কের নামকরণ

পাবনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ অনুষ্ঠান পাবনার সাবেক জেলা প্রশাসক, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা মরহুম নুরুল কাদেরসহ তিন জন মুক্তিযোদ্ধার নামে তিনটি সড়কের নামকরণ করেছে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের চাঁদমারী মোড় হতে চাঁদাখার বাশতলা মোড় পর্যন্ত মুক্তিযোদ্ধা নুরুল কাদের খান সড়কের উদ্বোধন করেন তাঁর স্ত্রী মিসেস রোকেয়া কাদের।

এর আগে সকালে লাইব্রেরি বাজার ট্রাফিক মোড় হতে পুলিশ লাইন হয়ে পোস্ট অফিস পর্যন্ত আমিনুল ইসলাম বাদশা সড়কের উদ্বোধন করেন তার আত্মীয় পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান। শেষে পুরাতন বাসস্ট্যান্ড হতে পূর্বদিকে রবিউল মার্কেটের পাশ দিয়ে ডিপিইউ মন্দির হয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট পর্যন্ত মুক্তিযোদ্ধা শিরীন বানু মিতিল সড়কের উদ্বোধন করেন তাঁর আত্মীয় মুক্তিযোদ্ধা জাহিদ হাসান জিন্দান।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু জানান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ জাতির শ্রেষ্ঠ সন্তান তিন জন মুক্তিযোদ্ধার নামে এসব সড়কের নামকরণ  করা হয়েছে। এ বছর আরও ৮ জন মুক্তিযোদ্ধার নামে ৮টি সড়কের নামকরণ করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী