রাজশাহী জেলা পুলিশের ‘মোবাইল এসএমএস’ সেবা শুরু

রাজশাহী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২

রাজশাহী সেবা গ্রহীতাদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য প্রদান শুরু করেছে রাজশাহী জেলা পুলিশ। থানায় মামলা অথবা জিডি করলে অভিযোগকারীকে এখন থেকে তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না। তার মোবাইল ফোনে ‘এসএমএস’ (খুদেবার্তা) এর মাধ্যমে চলে যাবে সব তথ্য।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গত ২ সেপ্টেম্বর থেকে রাজশাহী জেলার ৮টি থানায় এই কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নাম্বার হতে সেবা গ্রহীতাদের এই বার্তা পাঠানো হচ্ছে। জিডি অথবা মামলার আবেদনকারীকে মোবাইল ফোনে তার অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধায়নে মোবাইল এসএমএস কার্যক্রম অব্যাহত থাকবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে