ট্রাক চাপায় প্রাণ গেলো ইন্টার্ন চিকিৎসকের

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ২০:২৩আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:২৩

আরাফাত পাঠান সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকের চাপায় আরাফাত পাঠান (২৫) নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে পাশ করা আরাফাত ময়মনসিংহের ভালুকার পানদিয়া গ্রামের হারিজ পাঠানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২ অক্টোবর) সকালে বাড়ি থেকে কলেজে আসার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন আরাফাত। এ সময় মহাসড়কে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মীর আখতার কোম্পানি’র একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আরাফাত।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, লাশ উদ্ধার হলেও স্বজনদের অসম্মতি থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আরাফাত বাড়ি থেকে কলেজে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। বাদ জহর মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে স্বজনরা আরাফাতের লাশ নিয়ে বিকালে ময়মনসিংহ চলে যান।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, স্বাচিপ সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইকরামুল হক ইকরামসহ কলেজের সব স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা আরাফাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের