নিখোঁজের দুই দিন পর নদী থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২০, ২০:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২০:৫৫

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের দুই দিন পর মো. আশিক (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ পাওয়া গেছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার লাশ ভেসে উঠে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত ইজিবাইকটির সন্ধান মেলেনি।

পুলিশের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নিতেই যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। সারিয়াকান্দি থানা ওসি আল আমিন জানান, হত্যার মোটিভ ও হত্যাকারীকে শনাক্ত করা গেছে।
পুলিশ, নিহতের স্ত্রী মিনা বেগম ও স্বজনরা জানান, সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত সালাউদ্দিনের ছেলে আশিক ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি ফুলবাড়ি-সারিয়াকান্দি রুটে গাড়ি চালাতেন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা করা হয়। তার সন্ধান না মিললে শনিবার সারিয়াকান্দি থানায় জিডি করে পরিবার। রবিবার সকালে ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার লাশ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা পরনে প্যান্ট ও কালো গেঞ্জি দেখে আশিকের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সারিয়াকান্দি থানা ওসি আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী ছিনতাইকারীরা ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যা করেছে। এরপর লাশ গুম করতে নদীতে নিক্ষেপ করে।

তিনি আরও জানান, এছাড়া পাওনা টাকা নিয়ে আশিকের বিরোধ ছিল। দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। ওসি আশা করেন, শিগগিরই এ হত্যা রহস্য উদঘাটন ও ঘাতকরা গ্রেফতার হবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের