৭ মাস পর খুললো বগুড়ার পৌর ও শহীদ খোকন পার্ক

বগুড়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১০:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১০:১৪

বগুড়ার দুই পার্ক


সাত মাস বন্ধ রাখার পর শুক্রবার (২৩ অক্টোবর) পৌর এডওয়ার্ড ও শহীদ খোকন পার্ক খুলে দেওয়া হয়েছে। করোনার কারণে ২২ মার্চ পার্ক দু’টি বন্ধ করে দেওয়া হয়।

করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় জনসমাগম কমাতে ২২ মার্চ পার্ক বন্ধ ঘোষণা করা হয়। পৌর
কর্তৃপক্ষ করোনার বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্ক বন্ধ রাখার কথা বলা হয়। শহরের সেউজগাড়ি এলাকার জেসমিন পারভিন, ঠিকাদার শাহজাহান আলী, রশিদুন্নবী রনি, আবদুল লতিফ প্রমুখ জানান, তারা নিয়মিত এডওয়ার্ড পার্কে সকাল ও বিকালে হাঁটাহাঁটি করে থাকেন। পার্ক বন্ধ করে দেওয়ায় তাদের গত সাত মাস রাস্তায় বা বাড়ির ছাদে হাঁটতে হয়েছে। শুক্রবার সকালে পার্কের দরজা খুলে দেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য পৌর এডওয়ার্ড ও শহীদ খোকন পার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা হ্রাস পেয়েছে। তাই সর্বস্তরের জনগণের বিনোদনের বিষয়টি বিবেচনা করে শুক্রবার সকাল থেকে দুটি পার্ক খুলে দেওয়া হয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পার্কে চলাচল করতে অনুরোধ জানিয়েছেন।
পৌর এডওয়ার্ড পার্কের কেয়ারটেকার গোলাম আজম গোলাপ জানান, শুক্রবার সকাল ৬টায় পার্কের পকেট গেটগুলো খুলে দেওয়া হয়েছে। সাত মাস বন্ধ রাখায় ভেতরে রাস্তায় শ্যাওলা ও ঘাস জমে গেছে। এসব পরিষ্কারের কাজ চলছে। রবিবারের মধ্যে পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাভাবিক করা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান