আইসিটি আইনে কারাগারে রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি

রাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ২০:২৫ আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২০:২৬

গ্রেফতারকৃত মানিক রায়হান বাপ্পী তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রায়হান বাপ্পীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বাপ্পী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৫ সালে তিনি ২৪বিডিটাইম ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন।  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে ২০১৫ সালে ২৪ অক্টোবর যুগান্তরসহ ১৬টি পত্রিকার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমান। মামলার তদন্ত শেষে গত বছরের ২৯ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোমিন।

তিনি বলেন, মামলার এজহারে ১৬টি পত্রিকার কথা উল্লেখ ছিল। ফরেনসিকে গিয়ে কয়েকটি পত্রিকার তথ্য প্রমাণ মেলেনি। যেসব পত্রিকার তথ্য প্রমাণ মিলেছে সেখান থেকে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। পরে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!
এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
মিয়ানমারের সংঘাতের সাম্প্রতিক ঘটনাও তদন্তে আনছে আইআইএমএম
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল