এক জার্সির জন্য ৫৫ হাজার ইউরো খরচ করলেন সিঙ্গাপুরের ভক্ত!

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২১:৩২ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:৩২

একটি জার্সি। আর হ্যারি কেইন সেই জার্সির মূল্য হয়ে গেলো আকাশছোঁয়া। বায়ার্ন মিউনিখের হয়ে ঐতিহাসিক এক রাতে পরা জার্সিটি নিলামে কিনতে ৫৫ হাজার ইউরো খরচ করেছেন সিঙ্গাপুরের এক ভক্ত। নিলামে তিনি হারিয়েছেন এক মার্কিন প্রতিদ্বন্দ্বীকে। যিনি সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত দর হাঁকিয়েছিলেন।

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান লিগে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে এই জার্সিটি পরেছিলেন কেইন। আর ম্যাচটিই জার্সিটির মূল্য বাড়িয়ে দেয় বহুগুণ।

সেই ম্যাচে জার্মান লিগে নিজের ১০০তম গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০০ গোলের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড গড়েন তিনি। মাত্র ৯৮তম ম্যাচেই ১০০ গোল পূরণ করেন কেইন। এর আগে এই রেকর্ড ছিল কোলনের কিংবদন্তি ডিয়েটার মুলারের দখলে। মাইলফলকে পৌঁছাতে তার লেগেছিল ১২৯ ম্যাচ।

তবে শততম গোলেই থামেননি কেইন। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে আরও একটি গোল করে বুন্দেসলিগায় তার গোলসংখ্যা নিয়ে যান ১০১-এ।

জার্সিটির মূল্য সংগ্রাহকদের কাছে আরও বেড়ে যায় অন্য একটি কারণে। এটি ছিল মিউনিখের বিখ্যাত অক্টোবেরফেস্ট উৎসব উপলক্ষে বায়ার্নের বিশেষ সংস্করণের জার্সি। পুরো মৌসুমে মাত্র একটি ম্যাচেই এই কিট ব্যবহার করেছিল বায়ার্ন।

নিলাম থেকে পাওয়া পুরো অর্থ অবশ্য ক্লাবের কোষাগারে যায়নি। আয়ের একটি অংশ দেওয়া হবে এফসি বায়ার্ন হিলফে ই.ভি. ফাউন্ডেশনে। নিজেদের কোনো দোষ ছাড়াই কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া মানুষদের সহায়তা করে এই ফাউন্ডেশন।

বায়ার্নের আরও কয়েকজন তারকার জার্সিও নিলামে তোলা হয়েছিল। তবে কেইনের ধারেকাছেও যেতে পারেনি সেগুলোর দাম। জামাল মুসিয়ালার জার্সি বিক্রি হয়েছে ৭ হাজার ২৯২ ইউরোতে। আর মাইকেল ওলিসের জার্সির দাম উঠেছে ৫ হাজার ৫০০ ইউরো।
 

/এফআইআর/
সম্পর্কিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
ইয়ামালের জোড়া আঘাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো স্পেন
সর্বশেষ খবর
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল