আ. লীগের বিদ্রোহী উপজেলা সাধারণ সম্পাদককে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ১৯:১৫আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৯:১৯

মফিজ উদ্দীন প্রামানিক নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক মফিজ উদ্দীন প্রামানিককে বহিষ্কার করা হয়েছে। মূলত চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোয় তাকে বহিষ্কার করা হয়েছে। ওই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) রেজাউল ইসলাম জানান, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মফিজ উদ্দীন প্রামানিককে সাধারণ সম্পাদক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে আমাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে মনোনয়ন দেয়। সেই মোতাবেক গত ১৫ নভেম্বর রাণীনগর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন দুলু। এই সময় দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন প্রামানিক আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।

এরপর গত ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার না করায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শনিবার (২৮ নভেম্বর) রাতে মফিজ উদ্দীন প্রামানিককে বহিষ্কার করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের