২১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা

নওগাঁ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৮:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:১৭

আলু নওগাঁয় মাঠে মাঠে আলু রোপণ শুরু হয়েছে। জমিতে হাল চাষ এবং বীজ রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে চলতি রবি ২০২০-২০২১ মৌসুমে মোট ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮০ মেট্রিক টন আলু।

কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ বলেন, নওগাঁ জেলায় সাধারণত কার্ডিনাল আলুর বেশি চাষ হয়ে থাকে। এছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরি সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ি, সাদা পাপড়ি, গাহড়াই, শীল বিলাতি, সরকি  এবং সাইতা আলুর চাষ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ ব্যপারে কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলেও জানান তিনি।

সূত্র মতে, চলদি মৌসুমে জেলার উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে-নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪শ’ ২৫ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৭শ’ ৭৫ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১শ’ ৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩শ’ ৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪শ’ ৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫শ’ ৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬শ’ ৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪শ’ ১০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ’ ১০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৬শ’ ৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮শ’ ৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪শ’ ১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪শ’ ৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২শ’ ১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮শ’ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২শ’ ৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫শ’ ৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ’ ১০ মেট্রিক টন অলু।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের