অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণাকালে যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৩

গ্রেফতার ইশতিয়াক মাহমুদ অভি বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণার সময় ইশতিয়াক মাহমুদ অভি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০/৪২০ ধারায় মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার এসআই সোহেল রানা জানান, প্রতারক ও ভবঘুরে ইশতিয়াক মাহমুদ অভি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় বসবাস করেন। শনিবার দুপুর ১২টার দিকে অভি

শহরের বাদুড়তলায় তিব্বতের মোড় সোনা মিয়া লেনে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তিনি নিজেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরিচয় দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজের কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত পরিচয়পত্রও দেখান। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে অভি নিজেকে প্রতারক বলতে বাধ্য হলে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী