দুই ব্যাংক কর্মকর্তার ২০ বছর করে কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ২৩:৩৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:৩৯

যমুনা ব্যাংক ঋণ জালিয়াতি করে ৩ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় যমুনা ব্যাংক রাজশাহী শাখার চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের দায়ের করা মামলার বিচার শেষে রবিবার (১৩ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি আবরার হোসেন খান ও মাজহারুল ইসলাম বর্তমানে পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে জেলা বিএনপির তৎকালীন সহসভাপতি ও ঠিকাদার খন্দকার মাইনুল ইসলামের নামে ৩ কোটি ১৯ লাখ টাকার একটি ঋণ বরাদ্দ হয়। পরে বেরিয়ে আসে  ভোলা পানি উন্নয়ন বোর্ডের ভুয়া ওয়ার্ক অর্ডারসহ অন্য কাগজপত্র দিয়ে ওই দুই কর্মকর্তার যোগসাজশে এই ঋণ নেন মাইনুল। দুদক এর তদন্ত শেষে ২০১৭ সালে আদালতে চার্জশিট দাখিল করে। এর আগেই ঋণগ্রহীতা খন্দকার মাইনুলের মৃত্যু হওয়ায় তাকে বাদ দিয়ে দুই চাকরিচ্যুত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই পলাতক সাবেক ব্যাংক কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম