রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দিলো ভারত

রাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৮

বাসের প্রতীকি চাবি হস্তান্তর করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) ভারতীয় জনগণের পক্ষ থেকে দুটি বাস উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে বাস দুটির চাবি হস্তান্তর করেন। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী।  

শুভেচ্ছা বক্তব্য হাইহমিশনার ঊনসত্তরের গণঅভুত্থানে শহীদ রাবি শিক্ষক জোহার আত্মদান গভীরভাবে স্বরণ করেন। এ সময় তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানকে চির অম্লান হয়ে থাকবে বলেও  আশাবাদ ব্যক্ত করেন।  

চাবি হস্তান্তর শেষে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ভারতীয় জনগণের পক্ষ থেকে দেওয়া এই দুটি বাস বিশাল ভালোবাসার বহিঃপ্রকাশ। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্বরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের