ফেনসিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক

চাঁপাইনবাবগঞ্জ
১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০৭:১৬

নুরুজ্জামান ফেনসিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক জাফরুল্লাহ কাজল।  

আটক অপর ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর এলাকার সাজিদ। সে রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী।  

স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের পরিদর্শক সাইফুর রহমান রাতে গণমাধ্যমকে বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টোলঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো জিপ গাড়িতে তল্লাশি চালানো হয়। ওই গাড়ির ভেতর একটি ব্যাগে পাঁচটি কোকাকোলার বোতল ভর্তি লুজ ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসা হয় পরিচয় নিশ্চিত হওয়ার জন্য।এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাফরুল্লাহ কাজল জানান, আটক ব্যক্তিরা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে প্রশাসনের জিম্মায় রয়েছেন।

/আরআইজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী