একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

নাটোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশনের আমন্ত্রনপত্র নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের রামপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এ আদেশ ঘোষণা করা হয়। বুধবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপীও এই আদেশ বহাল থাকবে। 

একই তারিখ ও সময়ে ওই মাঠে আওয়ামী লীগের দুই পক্ষ সভা আহ্বান করায় যেকোনও সংঘাত ও সংঘর্ষ এড়াতে এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।

ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল অধিবেশনের আমন্ত্রনপত্র উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি পাঠান। এতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ সব কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের নির্দেশনা দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ওই মাঠে এক পক্ষ ইউনিয়ন ও অপর পক্ষ ওয়ার্ড কমিটি গঠনের জন্য সভা আহ্বান করে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করেন ইউএনও। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী