শাহজাদপুর পৌরসভায় জিতলেন নৌকার প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২৩:৩৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২৩:৪৭

মনির আক্তার খান লোদী সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান লোদী। নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।

তার নিকটতম প্রার্থী বিএনপির মাহমুদুল হাসান সজল পেয়েছেন ১ হাজার ৮৬৭ ভোট। মেয়র পদে অপর দুই প্রার্থী জাতীয় পার্টির মোক্তার হোসেন ২৩৮ এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার ইমরান পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিংঅফিসার আবুল হোসেন।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে আছাব আলী, ২নং ওয়ার্ডে তৌহিদুর রহমান অ্যাপোলো, ৩নং ওয়ার্ডে জহরলাল হোসেন, ৪নং ওয়ার্ডে নাজমুল হোসেন, ৫নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পিযূষ, ৬নং ওয়ার্ডে আবু শামীম সূর্য, ৭নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক, ৮নং ওয়ার্ডে আব্দুর রউফ ও ৯নং ওয়ার্ডে আফসার আলী শিকদার।

অন্যদিকে ৩টি সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন-১নং ওয়ার্ডে শাহানাজ পারভীন, ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু ও ৩নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি।

রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের