মা-মেয়েকে হত্যার মামলায় স্বামী-শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৭

 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পুঠিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে। পুলিশ সবাইকে গ্রেফতার করেছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে তোলা হয়।

জানা যায়, সোমবার (৪ জানুয়ারি) রাতে পুঠিয়া পৌরসভার গোপালহাটি ফকিরপাড়া মহল্লায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলি খাতুন (২০) এবং তার ছয় মাস বয়সী শিশুকন্যা ফরিহা। পলির স্বামী ফিরোজ আলী (২৬) বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতেই ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গাবতলী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

আরও জানা যায়, ফিরোজ আলী বিয়ের আগে থেকেই নেশাগ্রস্ত ছিলেন। চার বছর আগে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর পশ্চিমপাড়া মহল্লার জুলহাস আলীর মেয়ে পলি খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এনিয়ে তার স্ত্রীর পলির সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। নেশার টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসী মনে করছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, 'মঙ্গলবার লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মর্গে ময়নাতদন্ত করা হয়। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনকাজ শেষ করে রাতে তারা থানায় মামলা করেন। এতে ফিরোজ ছাড়াও তার বাবা-মাকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে ফিরোজের বাবা-মাকেও গ্রেফতার করা হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি