পাবনায় অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৯:১২আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:১৮

 

পাবনায় অপহরণ হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই এক অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় দুই অপহরণকারীকে আটক করে তাদের আদায় করা মুক্তিপণের নগদ টাকা, মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কোবাদ আলী ব্যাপারীকে (৫৩) অপহরণ করে কয়েকজন দুর্বৃত্ত।

অপহরণকারীরা কোবাদ বেপারীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার পরিবার বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করে। এরপরও অপহরণকারীরা তাকে মুক্তি না দেওয়ায় পরিবার আমিনপুর থানায় অভিযোগ করেন।

তাৎক্ষণিক ভাবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেম্বারকে উদ্ধারে অভিযানে নামে। বিকাশ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ চর আশুতোষপুর বাজার এলাকার একটি মেহগনি বাগানে কোবাদ মেম্বরকে আটকে রাখা অবস্থায় অপহরণকারীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহ’র ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে মেয়েদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করে অপহরণের পর মুক্তিপণ আদায় করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং এই চক্রের আরও সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাবনার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান