বগুড়ার শেরপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

বগুড়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ২০:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:৫৫

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের চারটি নির্বাচনি ক্যাম্পে অগ্নি সংযোগ করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার রাতে দুবলাগাড়ী, নয়াপাড়া, উত্তর সাহাপাড়া ও পৌর শিশুপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় আজ শনিবার (৯ জানুয়ারি) দিনভর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারি বগুড়ার শেরপুর পৌরসভায় নির্বাচন হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন এলাকায় ক্যাম্প স্থাপন করেছেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা দুবলাগাড়ী, নয়াপাড়া, উত্তর সাহাপাড়া ও পৌর শিশুপার্ক এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আবদুস সাত্তারের ক্যাম্পে আগুন দেয়। শনিবার সকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো প্রমুখ নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, নৌকা প্রার্থীর নিশ্চিত বিজয় জেনেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

শিশুপার্ক এলাকার ক্যাম্প পরিচালক পীযুষ বসাক বলেন, তারা শুক্রবার রাত ৩টা পর্যন্ত সেখানে ছিলেন। চলে যাওয়ার পর দুর্বৃত্তরা আগুন দেয়। গত ৪ জানুয়ারি রাতে নৌকা মার্কার মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছিল।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত নির্বাচনি অফিসগুলো পরিদর্শন করা হয়েছে। দৃষ্কৃকারীদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, শনিবার দুপুরে সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমনের নির্বাচনি প্রচার মিলিয়ে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, নৌকামার্কার প্রার্থী মতিউর রহমান মতির কর্মী-সমর্থকরা এ হামলা করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ