বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ২২:১৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:১৪

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং ছয় জন আহত হয়েছেন। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছোনকা ঘোগাব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন বগুড়ার তসলিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন।

শেরপুর ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য দিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা সরকার ট্রাভেলসের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-২২০১) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা ঘোগাব্রিজ এলাকায় পৌঁছে। এ সময় বগুড়া ছেড়ে থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাস ও ট্রাকের মুখোমুখে সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং ছয় জন আহত হন।

আহত শাজাহানপুরের জাহিদ (৩০) ও নাহিদসহ (২৫) অন্যদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। নিহত অপরজনের (৪৫) পরিচয় পুলিশ জানাতে পারেনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের