জমি নিয়ে বিরোধ, চাচার মারপিটে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ১৫:১২আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৫:১২

বগুড়ার শিবগঞ্জে দখলে রাখা চার শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় চাচা সাইফুল ইসলাম ও তার লোকজনের মারপিটে আহত দশম শ্রেণির স্কুলছাত্র মাহাতাব আলী (১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নিহতের বাবা শিবগঞ্জ থানায় ভাই সাইফুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত মাহাতাব আলী শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর (মধুপুর) গ্রামের জিয়াউল হকের ছেলে ও রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার চাচা দুলা ফকির জানান, ছোট ভাই সাইফুল ইসলাম চার শতক জমি দখলে রেখেছেন। গত ৮ জানুয়ারি শুক্রবার বিকালে এ জমির কাগজপত্র দেখতে চাওয়ায় সাইফুল ইসলাম ও তার লোকজন স্কুলছাত্র ভাতিজা মাহাতাবকে মারপিট করে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস মন্ডল জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটে স্কুলছাত্র মাহাতাব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের বাবা মঙ্গলবার সকালে থানায় তার ভাই সাইফুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এর আগেই সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের