রাজশাহীতে কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ২০:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২০:৪৯

রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাফিউল ইসলাম (২৫)। শাফিউল রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, রবিবার (২৪ জানুয়ারি) সকালে বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আবদুল বারী (৩৫) নামে এলাকার এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহত শাফিউলের মরদেহের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। পলিথিন দিয়ে তার মাথা এবং রশি দিয়ে গলা পেঁচানো ছিল।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম