ভিক্ষুক সেজে নারীদের যৌন হয়রানি করতেন বৃদ্ধ

রাজশাহী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১৮:১৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২০:৫১

ভিক্ষুকের বেশে দিনে-দুপুরে নারী, কিশোরী ও শিশুদের যৌন হয়রানি করে বেড়াতেন এক বৃদ্ধ। প্রতিদিন রাজশাহী শহরের জনবহুল সাহেববাজার জিরো পয়েন্ট ও আরডিএ মার্কেট এলাকায় তার বিচরণ। এরইমধ্যে এক ব্যক্তির গোপনে করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই পুলিশ তাকে শনাক্ত এবং গ্রেফতার করে।

এ নিয়ে সোমবার দুপুরে বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়। ওই বৃদ্ধের নাম এনামুল হক বুলু (৬২)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কালিনগর গ্রামে। তিনি নগরীর শেখেরচক পাঁচানি মাঠ এলাকার জনৈক সেলিমের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি নারীদের যৌন হয়রানি করার উদ্দেশে ভিক্ষুক সাজেন।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভিডিও দেখে ওই বৃদ্ধকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। যারা তার যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের একজন মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি নিবারণ চন্দ্র বর্মণ আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধ সচ্ছল। হাঁটতে চলতে অন্যকে ধরেন। ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, ভিক্ষাবৃত্তির আড়ালে মেয়েদের কৌশলে যৌন হয়রানি করাই তার বিকৃত নেশা। ভিক্ষাবৃত্তির নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধ এসব অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি অভিনব কায়দায় বৃদ্ধের ভিক্ষাবৃত্তির ছলে যৌন হয়রানির কৌশলগুলো সাইফুল ইসলাম দুলাল নামে এক যুবকের দৃষ্টিগোচর হয়। তিনি গোপনে প্রায় ৮ মিনিটের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই পোস্ট দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ সময় ওই বৃদ্ধকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে অনেকেই কমেন্ট করতে থাকেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ফেসবুকে ওই বৃদ্ধের যৌন হয়রানির ভিডিও দেখে এক স্কুলছাত্রী (১৬) থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগ করে। গত ২৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কুমারপাড়া এলাকায় ওই বৃদ্ধ উঠে দাঁড়াতে সহযোগিতা চায়। এ সময় সহযোগিতা করতে গেলে ওই বৃদ্ধ তাকে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

 

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ