রাজশাহীতে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণ, যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৬:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৬:৫২

রাজশাহীতে অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণ এবং চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) রাতে রাজশাহীর বাগমারা থানার নামকান এলাকা থেকে শাহজাহান প্রামানিকের ছেলে হারুনুর রশিদ (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের (আরএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)(২)(৩) এর ধারায় মামলা দায়ের করেন এক তরুণী। এর পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার এসআই আব্দুল মতিন আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আসামি হারুনুর রশিদকে গ্রেফতার করে। একইসঙ্গে গ্রেফতার আসামির মোবাইলফোন জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আরও জানান, ওই তরুণী বোয়ালিয়া থানায় এসে অভিযোগ করেন, আসামি হারুনুর রশিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে বিভিন্ন সময়ে বাদীর অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণ করে আসামি মোবাইলফোনে সংরক্ষণ করে রেখেছিল। বিভিন্ন কারণে আসামির সঙ্গে বাদীর মনোমালিন্য হওয়ায় বর্তমানে তার সঙ্গে কোনও সম্পর্ক নেই। গত ১১ জানুয়ারি বিকাল ৪টার সময় বাদী তার বর্তমান ঠিকানায় অবস্থানের সময় জানতে পারেন, আসামি তার মোবাইলফোন ব্যবহার করে ভিন্ন নামে একটি ফেসবুক আইডি দিয়ে বাদীর অশ্লীল ছবি ও ভিডিওচিত্র বিভিন্ন পরিচিত ব্যক্তির ম্যাসেঞ্জারে পাঠায়।

বিষয়টি বাদী আসামিকে মোবাইলফোনে জানালে তিনি অশ্লীল ছবি ও ভিডিওচিত্রগুলো মুছে ফেলার জন্য তিন লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী তার মানসম্মানের ভয়ে আসামিকে ভিন্ন ভিন্ন সময়ে তিন লাখ টাকা চাঁদা দেয়। এরপরও আসামি আগের মতো বাদীর অশ্লীল ছবি ও ভিডিও ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠায়। আসামি অশ্লীল ছবি ও ভিডিও বাদীকে বিভিন্ন সময় দেখিয়ে আরও চাঁদা দাবি করে আসছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম