সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

সিলেট প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১৬:৪০আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৪০

সিলেটের বিমানবন্দর সড়কের ধুপাগুল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় তিন জন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন গোয়াইনঘাটের নোয়াগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই এলাকার সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

বিমানবন্দর থানার ওসি নুনু মিয়া বলেন, ‘ধুপাগুল এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী