জঙ্গিরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করা হবে: র‌্যাব

রাজশাহী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২০:৫০আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:৫০

স্বেচ্ছায় জঙ্গিরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

আব্দুল মোত্তাকিম বলেন, ‘গেল এক বছরে রাজশাহী অঞ্চল থেকে ৫৫ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তবে কেউ যদি নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাহলে র‌্যাবের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। পাশাপাশি কর্মসংস্থানের জন্যও সহায়তা করবে র‌্যাব।’

অনুষ্ঠানে র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম জানান, গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট জেলার বিভিন্ন অভিযানে ৯১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ২১৯ রাউন্ড গুলি, ৭৬টি ম্যাগজিন, সাড়ে ৫৭ কেজি হেরোইন, ১১ কেজি ৬০০গ্রাম আফিম, ৩৮ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল, এক লাখ ৮৯ হাজার ৯৯১ পিস ইয়াবা ও ৪১৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এছাড়া অস্ত্র ও মাদক ব্যবসায়ী, ভুয়া ডাক্তার চাঞ্চল্যকর পলাতক আসামিসহ মোট তিন হাজার ৭১জনকে গ্রেফতার করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী