অভিনব কায়দায় হেরোইন বহনের সময় মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ২৩:১২আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:১২

রাজশাহীতে অভিনব কায়দায় ২০০ গ্রাম হেরোইন বহনের জন্য এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত হোরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ নগরীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার এমদাদুল হক (২৪) গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া তাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মজিবুল হক এবং মায়ের নাম জরিনা বেগম।

নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাস টার্মিনালের একটি খাবারের হোটেল পাশ থেকে এমদাদুলকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের হাতলের ভেতরের স্পঞ্জ কেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এমদাদুল গোদাগাড়ী থেকে ছদ্দবেশে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছিলো।

তিনি আরও জানান, এই ঘটনায় এমদাদুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে