বগুড়ায় গুলিভর্তি পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মী ধরা পড়েছেন। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মেইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন। বিকালে এ খবর পাঠানোর সময় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি স্বজল কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দু’জন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোড়াপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন (৪০) এবং পোঁওতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী মিজানুর রহমান মিজান (৩০)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি সূত্র জানায়, মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপনে খবর পেয়ে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে যাওয়ার প্রস্তুতির সময় ফারুক হোসেন ও মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়। ফারুকের কাছে দুই রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় অস্ত্র আইনে মামলা হবে।

দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সবুর খন্দকার জানান, ফারুক হোসেন তার সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি। মিজান সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়।

তবে এলাকাবাসী বলেছে, গ্রেফতার দুই জন স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বডিগার্ড হিসেবে পরিচিত।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের