নাটোরে প্রথমদিনেই ৫টি ভায়াল অপচয়, ভ্যাকসিন নিলেন মাত্র ২১০ জন

নাটোর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩

করোনা প্রতিরোধে ভ্যাকসিন বা টিকা নেওয়ার প্রথম দিনেই নাটোরে অপচয় হয়েছে ৫টি ভায়াল। এক ভায়ালে ১০ জন করে টিকা নেওয়ার কথা থাকলেও তা পূরণ না হওয়ায় ওই ভায়ালগুলো নষ্ট হয়। মূলত রেজিস্ট্রেশন করেও সংশ্লিষ্টরা উপস্থিত না হওয়ায় এই সমস্যার সৃৃষ্টি হয়। ফলে প্রথম দিনে পুরো জেলায় মোট ২১০ জন এই টিকা নিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টিকা নিয়েছেন সিংড়া উপজেলায়, আর সবচেয়ে কম মানুষ টিকা নিয়েছেন বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে।

সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল ৩ টা অবধি জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা এলাকায় টিকা দেওয়া হয়। প্রাপ্ত তথ্যমতে, প্রথমদিন নাটোর সদর হাসপাতালে টিকা নেন ২৭ জন,বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন ৪ জন,দয়ারামপুর ক্যান্টনমেন্ট এলাকা কেন্দ্রে ৪০ জন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন ৬৬ জন।

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, এক ভায়ালে ১০ জনকে টিকা দেওয়ার কথা। কিন্তু সংখ্যা না মেলায় সদর হাসপাতাল,বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে ভায়াল ওয়াস্ট (নষ্ট) হয়েছে। কেননা ভায়াল ওপেন করার ৬ ঘণ্টা পর্যন্ত তা ব্যবহার করা যায়।

এক প্রশ্নের জবাবে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফরিদুজ্জামান জানান, তিনি নিজেও টিকা নিয়েছেন। মোট ৫১ জন নিবন্ধিত থাকলেও তারা না আসায় এমন কম সংখ্যক মানুষ টিকা পেয়েছেন। তবে ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে এমন আশা ব্যক্ত করেন তিনি।

সরকারের টাকায় কেনা দামি এবং এই মুহূর্তে দুষ্পাপ্র্য এই টিকা ব্যবহারে এরপর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে ১০ জনের উপস্থিতি নিশ্চিত করার পরেই ভায়াল খোলার ব্যাপারে টিকা কেন্দ্রের দায়িত্বরতদের নির্দেশ দিয়েছেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম