ফের পেছালো শাহিন শাহ হত্যা মামলার রায়ের তারিখ

রাজশাহী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৫

রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আরেক দফা পিছিয়েছে। আগামী ৪ মার্চ রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো রায় ঘোষণার দিন পেছালো।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল। সেদিন রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ জানুয়ারি করা হয়। এ দিনও রায় ঘোষণার দিন আরেকবার পিছিয়ে ১১ ফেব্রুয়ারি করা হয়। এ দিনও তারিখ পেছালো।

নিহত শাহিন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহেন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পর দিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বাদী রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু রায় ঘোষণার দিন বারবার পিছিয়ে যাওয়ার কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমরা ন্যায়বিচার চাই। দিনদুপুরে প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, হত্যাকারীদের সবাই দিনের আলোয় দেখেছেন। তার ভাই একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন। তাকে হত্যা করায় তার স্ত্রী-পুত্রসহ পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী